সলিপসিস্ট - শাইয়িন কবির
শরৎবাবুর মতই প্রায় দুই ক্রোশ ধুলোর সমুদ্র হাটিয়া পাড়ি দিয়া বাজারে পৌছাইতে পৌছাইতে প্রায় ঘন্টার উপরেই লাগিয়া গেল.... ইহার পর রাস্তার দূর্ভোগ নাহয় নাইবা বলিলাম,সিএনজির খাঁচার ভিতর মানুষের চাপে একপ্রকার পিষ্ট হইয়াই পনের কিলো পাড়ি দেবার পর খোলা আসমানের তলায় যখন আসিলাম তখন আমার অবস্থা প্রায় কেরোসিন...
রাস্তা তখনও পচিশ কিলো বাকি....
রাস্তা তখনও পচিশ কিলো বাকি....
সে যাহাই হৌক, শেরপুর এর বাস ধরিয়া যখন ত্রিশাল আসিয়া নামিলাম,পথের ধকলই হৌক আর সামনের তিন কিলো অসম্ভব রকম ভাঙা রাস্তা দেখিয়াই হৌক কেন যেন কান্না পাইতে লাগিল....
একে তো সারাজীবন শহরে থাকিয়া অভ্যাস,হাতের কাছে সবই পাইয়াছি...
এই নির্বান্ধব গ্রাম্য পরিবেশে পুরো চার চারটি বৎসর কাটাইয়া দিতে হবে ভাবিতেই ভেতরটা কেমন হু হু করিতে লাগিল...
ত্রিশাল বাসস্টপ এ দাড়াইয়া যখন এহেন আকাশ পাতাল ভাবিতেছি পেছন থেকে কে একজন বলিয়া উঠিল...
মামা ভালা আছুইন গো?
আমি ভ্যাবাচ্যাকা খাইয়া বলিলাম,হ্যা.. আপনি?
মামা ভালা আছুইন গো?
আমি ভ্যাবাচ্যাকা খাইয়া বলিলাম,হ্যা.. আপনি?
একখানা সাইকেল রিকশার ড্রাইভিং সীটে বসা মানুষটা...বয়স ছাব্বিশ সাতাস হইবে... রোদে পোড়া কালো শরীর...
মামা চিনতে পারছুইন?
আমি আমার বিখ্যাত বোকা বোকা হাসিটা দিয়া বুঝাইলাম,উত্তরটা না সূচক....
উঠুইন মামা,ভার্সিটি যাইবাইন তো?লন দিয়া আহি...
উঠিয়া বসিতেই বলিল,ফরিক্কার দিন গেছিলাইন না আমার রিশকায়...
মামা চিনতে পারছুইন?
আমি আমার বিখ্যাত বোকা বোকা হাসিটা দিয়া বুঝাইলাম,উত্তরটা না সূচক....
উঠুইন মামা,ভার্সিটি যাইবাইন তো?লন দিয়া আহি...
উঠিয়া বসিতেই বলিল,ফরিক্কার দিন গেছিলাইন না আমার রিশকায়...
এইবার মনে পড়িল....
কাউকে কান্না করিতে দেখা কষ্টের... কারো কান্না ভেজা চোখ দেখাও দুঃসহ,তবে সবচেয়ে দুঃসহ বোধ করি কাউকে কান্না লুকাইতে দেখা....
কাউকে কান্না করিতে দেখা কষ্টের... কারো কান্না ভেজা চোখ দেখাও দুঃসহ,তবে সবচেয়ে দুঃসহ বোধ করি কাউকে কান্না লুকাইতে দেখা....
এই রিকশাওয়ালা সেইদিন গল্প বলিয়াছিল আবেগ আপ্লুত হইয়া,আমাদের পরীক্ষা দিতে যাইতে দেখিয়া যুবকের সমস্ত আবেগ যেন বাহির হইয়া আসিতেছিল,ইশকুলে ভাল ছাত্র হওয়া স্বত্তেও কিভাবে দারিদ্রের কষাঘাতে জর্জরিত হইয়া ইশকুল ছাড়িয়া রিকশা ঠেলা ধরিল,কি করিয়া অসুখে পড়িয়া তাহার বাপটা মরিল অষুধের অভাবে... খাইয়া না খাইয়া সে কি রকমে দিনানিপাত করিয়াছে পরিবার লইয়া... তাহার জীবনের শখগুলি কি করিয়া মাটি হইল...
বলিতে বলিতে তাহার গলা ধরিয়া আসে,আমি টের পাই...
চোখে ধুলা গেছে বলিয়া গামছায় চোখ মুছে..
পাছে আমি দেখিয়া ফেলি..
বলিতে বলিতে তাহার গলা ধরিয়া আসে,আমি টের পাই...
চোখে ধুলা গেছে বলিয়া গামছায় চোখ মুছে..
পাছে আমি দেখিয়া ফেলি..
এইসব গল্প ইতিহাসে লেখা হয় না বটে,তবে তাহার ঘাড়ের গামছায় মোছা অশ্রুকণা ইতিহাসের চেয়ে কোন অংশে যে কম নয় তাহা আমি হলপ করিয়াই বলিতে পারি...
ভাবনায় ছেদ পড়িল বেল শুনিয়া,ক্রিং ক্রিং...
মামা নামুইন...আয়া পড়ছি....
মামা নামুইন...আয়া পড়ছি....
"ও হ্যা! কত দিতে হবে?"
দ্যান যা মুঞ্চায়..
দ্যান যা মুঞ্চায়..
তাহাকে ভাড়া মিটাইয়া দিয়া গেট দিয়া ঢুকিব তখন কি মনে হইতে পেছন ফিরিয়া ডাকিলাম....
মামা!
রিকশাওয়ালা ফিরিয়া কহিল,কিছু কইবেন মামা?
ব্যাগ থেকে একখানা প্যাকেট বাহির করিয়া তাহাকে দিয়া বলিলাম,
তোমার ছেলের হাতে দিও কেমন?
তোমার ছেলের হাতে দিও কেমন?
পুনশ্চঃ
একটা ফয়সালকে বড্ড বেশি দরকার.... খুব মিস করতেছি.....
একটা ফয়সালকে বড্ড বেশি দরকার.... খুব মিস করতেছি.....
৮ই ফেব্রুয়ারি ২০১৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ধন্যবাদ দিবো না
উত্তরমুছুনধন্যবাদ চেয়ে আপনাকে ছোটোও করবো না,,, ভালবাসি <3
মুছুন