চিল - শাইয়িন কবির
"মনস্যি হইলো চিলের মতন,
আইজ এইখানে তো কাল ওইখানে...
একখানে ঠোক্কর খায় অন্যখানে বাসা বান্ধে, বাসাত আর কতক্ষন? ঠিকানা যার আসমান, উড়া ছাড়া কি আছে তার?"
কথাগুলো লুপের মত ঘুরতে থাকে মুগ্ধের মাথায়। আচ্ছা! দর্শন জানতে গেলে কি পাগল হতে হয়?
কে জানে!
তবে এসব নিয়ে মাথা ঘামায় না মুগ্ধ।
একটু আগে কথা হওয়া পাগলটার গমন পথের দিকে তাকিয়ে সিগারেটে শেষ টান দেয় সে....
পকেটে টাকা নেই, আর শেষ ট্রেনটাও চলে গেছে।
সুতরাং, এই প্লাটফরমই তার আজ রাতের বিছানা।
আহ!
ঠিকানা যার আসমান, উড়া ছাড়া তার আছে কি?
রাত ১০ঃ০৮
২০ মার্চ, ২০১৭
নরসিংদী রেলওয়ে স্টেশন

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন