বিশ্বাসে মেলায় বস্তু - আহমেদ সোহাগ

তবুও মুগ্ধ মেনেই চলে "বিশ্বাসে বস্তু মেলে,তর্কে বহুদূর।"

জীবনে চলার ক্ষেত্রে অনেক কিছুই মেনে নিতে হয়। সমঝোতা,গ্রহণযোগ্যতা,বিশ্বাস ছাড়া সফলতার দেখা পাওয়া যে বেশ দায়;এমনকি সফলতার পেছনে আশার প্রদীপটুকুও দপ করে নিভে যাবে পাগলা হাওয়ার চোটে শুধুমাত্র বিশ্বাসটুকুর অভাবে।

মুগ্ধ'র মতো হাজারো মানুষ.. আবারো আবার বিশ্বাসের পথে হাটি হাটি পায়ে এগিয়ে যায়,একগুচ্ছো রঙিন স্বপ্ন আঁকে মনের চিলোকোঠায়।

আবারো আবার তারা পথ হারায়;তবুও ফুরোয় না যেন ফেরার আশা। সান্ত্বনার জন্য হলেও ওপাশে বসে থাকা মানুষটি চুপিসারে এসে ঘন্টা বাজায় মনের দক্ষিণা জানালায় আর কানাকানি ফিসফিসিয়ে বলে যায়,"বিশ্বাসে মেলায় বস্তু ....."

স্টেশনের প্লাটফর্মে উদ্দেশ্যহীনভাবে বসে থাকা মুগ্ধ আবারো উঠে দাঁড়ায়।
মাথার উপরে থাকা বৈদ্যুতিক পাখাগুলো বিদ্যুতের ছোঁয়ায় আবারো গতি ফিরে পায়। ভালোবাসার টানশক্তিও যেন মুগ্ধের স্থিতির বাঁধ ভেঙ্গে আশার বিচ্ছুরণ এনে দেয়। মুগ্ধ আজ আবারো হাত পেতে চাইবে;ভিক্ষা নয়..মানবতার খাতিরে সাহায্য।

মুগ্ধ ফিরে পেতে আকুল..চায় না হারাতে তার
ভালোবাসার প্রেয়সীকে। ...

মন্তব্যসমূহ