মুগ্ধের মধ্যরাত - শাইয়িন কবির
মধ্যরাতগুলো অদ্ভুত হয়...
এর নিজস্ব রং নেই,রুপ নেই....
তবে যে পাত্রে রাখা হয় তারই রুপ রং ধারন করে,
গলা অবধি ডুবে থাকা মাতালের কাছে তার অতীতের আবেগাপ্লুত গল্প বলার সময়, প্রেমিক প্রেমিকার মধুসময়, অপরাধীর শেষ কনফেশনটাও তো....
কবিরা বলেন, মধ্যরাতেই নাকি মানুষ প্রাকৃতিক রুপ ধারন করে!
কে জানে!
মুগ্ধ অবশ্য এসবের ধার ধারে না!
তার কাছে মধ্যরাত মানেই হলো কেমন একটা হতাশার পরিবেশে ডুব দেয়া...
বাইরে জ্বালানো একশো ওয়াট বাল্বের আলো টিনের চালের ফাঁক দিয়ে ঘরটা আলো আঁধারীর ব্যথাতুর এক প্রকার আবছায়া তৈরী করবে,
ছেড়া মশারীর বড় ফুটোটা দিয়ে মশাগুলো হুড়োহুড়ি করে আসতে গিয়ে আহত হয় ঠিকই,তবে মশার রাগ শুনতে কিন্তু মন্দ লাগে না তার! পরিবেশটাকে ভারী করে তুলতে এই সাউন্ড এফেক্ট এর তুলনা নেই।
আস্তে আস্তে সে ডুবে যায়, অজান্তেই...
মুহুর্তের মধ্যে যাবতীয় হতাশা কুঁড়ে কুঁড়ে খেতে থাকে তাকে,,,
এর মধ্যে কেমন একটা আরামদায়ক বেদনা অনুভব করে সে...
ঠিক যেন নেশার মত.....
রোজ রাত্রিরা ফিকে হয়, ক্লান্ত ডানারা দিকবদলের সন্ধানে হাঁতড়ায়, রুপকথার চরিত্ররা নিকোটিনে আটকে থাকে, একটা সিগ্রেটের জন্য বুকটা ফেটে যাচ্ছে,হাত গড়িয়ে সময়ের পাতা মেঝেতে পড়ে গড়াগড়ি খায়....
ওহ!
তাকে তো আবার আটটায় উঠতে হবে...
#মুগ্ধ
29 Aug 2016
02:33
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন